Newsপাবনায় সমতলের আদিবাসী নারী সম্মেলন, আইনগত অধিকার জানার আহ্বান
পাবনায় সমতলের আদিবাসী নারীদের অধিকার, আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পারিবারিক ও সামাজিক সহিংসতা প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং সরকারি আইনগত সহায়তা পাওয়ার বিষয়ে আদিবাসী নারীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। রোববার সকালে পাবনা শহরের বনমালী শিল্পকলা কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়। সমতলের আদিবাসী নারীদের জীবনমান উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, ‘ব্রেড’, ‘বাঁচতে চাই’ ও ‘এসডিকেএস’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
Source ↗




